ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৪৩৫৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপকূলীয় জেলা বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের পরিমাণ বেড়েছে। জেলার বাজারগুলোতে আমদানি বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে।  
পাশাপশি বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রচুর প্রাকৃতিক দেশি প্রজাতির মাছ পাওয়া যাওয়াতেও এই দাম কমেছে বলে ক্রেতা ও বিক্রেতারা আলাপকালে জানিয়েছেন।
বাজার ঘুরে দেখা গেছে গত তিনদিনে প্রকার ভেদে ইলিশের কেজি প্রতি দর কমেছে গড়ে ২০০ টাকা।
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রের (বিএফডিসি) বিপনন বিভাগ জানিয়েছে, গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত গত তিনদিনে ১০ টন ইলিশ এসেছে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দর ছিলো ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমশ মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান, সাগরের ইলিশের চেয়ে পায়রা, বিষখালি ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। বাজার ঘুরে দেখা গেছে, সাগর থেকে ধরা (১ কেজি ওজনের) ইলিশের কেজি প্রতি দর চলছে ১ হাজার ২০০ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার ৪০০ টাকা। তিনাট ইলিশে ১ কেজি ওজন হয় এমন নদীর মাছের দর চলছে ৭০০ টাকা, বিপরীতে সাগরের মাছে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।
জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটা বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা ব্যক্ত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat