ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৩২৪৫৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৮ সেপ্টেম্বর রোববার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রবিবার হতে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) নির্ধারণ করে দিয়েছেন। রবিবার হতে বৃহস্পতিবার কার্যকাল সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। 
অপর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভেকেশন জজ মনোনিত করার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন।
বিচারপতি মোঃ রেজাউল হক সেপ্টেম্বর মাসে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবর মাসে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১টা হতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
এছাড়াও, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat