ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ২৩৪৩৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা শাখার আমীর মাওলানা আবদুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা জামায়াতের সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদ অঞ্চল পরিচালক ও সাবেক ছাত্রনেতা মো. আজহারুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা মাসুদুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত কাউসার। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- শহীদ মামুনের পিতা আ. গনি ও শহীদ নুরে আলমের ছেলে মো. ইমন।
প্রধান অতিথি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশব্যাপী শহীদ ও আহত পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় আছে। তিনি বর্তমান সরকারের কাছে শহীদ পরিবারের ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহবান জানান। তিনি বলেন- আমাদের মনে রাখতে হবে আবু সাঈদ-মুগ্ধদের যুদ্ধ শেষ হয়নি। ভোটের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষকে মুক্ত করতে হবে। এখন আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। দেশকে স্বৈরাচার, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। তাহলেই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।
অনুষ্ঠানে জেলার শহীদ সাত পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ২ লাখ করে নগদ টাকা সহযোগিতা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat