ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপার টাইফুন ‘ইয়াগি’ শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। এতে হাজার হাজার গাছ-পালা উপড়ে গেছে এবং অনেক জাহাজ ও নৌযান সাগরে ভেসে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
‘ভিএনএক্সপ্রেস’ জানায়, টাইফুনটি হাই ফং এবং কোয়াং নিন প্রদেশে আঘাত হানে। এ সময় ঘন্টায় বাতাসের গতি ছিল ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)। চীনের দক্ষিণাঞ্চল অতিক্রম করে এটি ভিয়েতনামে আঘাত হানে। চীনে সুপার টাইফুনের আঘাতে দ’ুজনের মৃত্যু হয়েছে।
হাই ফংয়ে টাইফুনের আঘাতে শহরের আকাশে বিভিন্ন ঘরবাড়ির ছাদের টিন এবং বাণিজ্যিক সাইন বোর্ড উড়তে দেখা গেছে।
হাই ফংয়ের বাসিন্দা ৪৮ বছর বয়সী মহিলা ট্রান থি হোয়া বলেন, ‘টাইফুনটি এতোই শক্তিশালী ছিল যে, আমি বহু বছর ধরে এমন ঝড় দেখিনি।’
তিনি এএফপি’কে বলেন, ‘এটা অনেক ভীতিকর ছিল। আমি আমার বাড়ির সব জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরেই ছিলাম। তবে বাতাস এবং বৃষ্টির শব্দ ছিল অবিশ্বাস্য।’
টাইফুনটি ভিয়েতনামে আঘাত হানার আগে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আঘাত হানে। সেখানে কমপক্ষে দু’জন নিহত এবং ৯২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat