ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ৪৩৪৩৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আজ সকাল ১০টায় ধানবীজ বিতরণ করেছে। বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য বার্ডের উদ্যোগে কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদের সহায়তায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন এবং চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের মোট ২৫৪ জন কৃষকের মধ্যে ব্রি-৭৫ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের যুগ্ম-পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রধান গবেষণা পরিচালক ও প্রকল্প বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবু তালেব, সহযোগী প্রায়োগিক গবেষণা পরিচালক সাইফুন নাহার, উপ-পরিচালক আবদুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক এস. এম. হানিফ মজুমদার, প্রশিক্ষণ সহকারী বার্ড।
কর্মকর্তারা জানান ,আমন জাতের ধানের বীজ প্রদানের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত বীজতলা তৈরি করে ধানের চাষ করতে পারবেন। উক্ত প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় পরবর্তীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে মাছের পোনা, বিভিন্ন ধরনের সবজি বীজ ও মুরগির বাচ্চা বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat