ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৪৩৩৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। দীর্ঘদিনের পুরনো এই বন্ধু রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফাওজুল কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্টদূত ঘনশ্যাম ভাণ্ডারীর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে একথা বলেন জ্বালানি উপদেষ্টা। এসময় তিনি বিদ্যুৎ খাতে নেপালের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সার্ক-এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়।
রাষ্টদূত ঘনশ্যাম ভান্ডারী এসময় ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশের কথা উল্লেখ করেন এবং  নতুন দায়িত্বের জন্য ফাওজুল কবির খানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। 
এ সময় নেপাল থেকে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সাথে যৌথ উদ্যোগে বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল এগ্রিমেটের ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat