ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৩৪৩৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়ে বলেছে, সিরিয়ার মাসিয়াফ অঞ্চলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। বাকি চারজন অজ্ঞাতনামা সৈনিক।
অবজারভেটরি আরো জানিয়েছে, রোববারের  এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়া ওই এলাকার সামরিক স্থাপনাসমূহ ধ্বংস করা হয়েছে।
এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ভয়াবহ ১৩টি বিস্ফোরক ছোঁড়া হয়েছে যেখানে ইরানপন্থী গ্রুপগুলোর সদস্য এবং অস্ত্র তৈরির বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এর আগে হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, মাসিয়াফের কাছে হামলায় পাঁচজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
গতবছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি গ্রুপ হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে তেলআবিব সিরিয়ায় বিমান হামলা জোরদার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat