ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ৩৪৪৫৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড তারকা মালাইকা অরোরার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে এ তথ্য। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। এ খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে যান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান।
পুলিশ এখন এ আবাসনটিকে ঘিরে রেখেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন মালাইকার বাবা। ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুনেতে। বাবার মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
তবে অনিল অরোরা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। পুলিশ এখন এই আত্মহত্যা মামলার তদন্ত করছে। মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২২ সালে, মালাইকা একটি সাক্ষাৎকারে তার ভাষায় ‘আশ্চর্যজনক’ শৈশব এবং জীবনের প্রথম বছরগুলোতে কীভাবে তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, সে সম্পর্কে কথা বলেছিলেন। তিনি স্মৃতিচারণা করেছিলেন, কীভাবে তার যখন মাত্র ১১ বছর বয়স, তখন তার বাবা-মা অনিল অরোরা ও জয়েস পলিকার্পের বিবাহবিচ্ছেদ হয়েছিল। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। উৎসবে, বিশেষ দিনে মালাইকা দেখাও করতেন বাবার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বাবার সঙ্গে ছবি শেয়ার করতেন অভিনেত্রী। অনিল অরোরা ভারতীয় নৌবাহিনীতে কাজ করতেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার মালাইকার একটি পোস্ট নিয়ে বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছিলেন, ‘যারা আপনার খুশি দেখে খুশি হন এবং আপনার দুঃখে দুঃখিত হন, তাদের সব সময় খেয়াল রাখবেন। এদের সত্যিই হৃদয়ের বিশেষ জায়গায় রাখা উচিত।’ কয়েক মাস আগে তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুরের। নেটিজেনদের ধারণা, সেই বিচ্ছেদের পর থেকেই একের পরে এক রহস্যময় পোস্ট করছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat