ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ২৩৪৩৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের তালিকা চূড়ান্ত হওয়ার পরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শহিদদের স্মরণে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠেয় স্মরণ সভা আপাতত হচ্ছে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা হওয়ায় পর এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহিদদের যে তালিকা করছে, সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘তালিকা তৈরির কাজ যেহেতু এখনো চলমান তাই ১৪ সেপ্টেম্বর স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহিদ ও  ২০ হাজার ২৬৩ জন আহত হওয়ার তালিকা এসেছে। তাদের ঠিকানা খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 
নাহিদ ইসলাম বলেন, বেসরকারি বিভিন্ন সূত্র অনুসারে, ৮০০ জন শহিদের একটা তালিকা আছে, যেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়তো পাবো। তার পরে স্মরণ সভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 
প্রসঙ্গত, গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটাসংস্কার ও পরবর্তী সময়ে স্বৈরাচারি ফ্যাস্টিস শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে শহিদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat