ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ২৩৪৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাথী রানির হাফ-সেঞ্চুরি ও লেগ স্পিনার রাবেয়া খানের বোলিং নৈপুন্যে শ্রীলংকা নারী ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ডাবল লিড নিলো বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
কলম্বোর পি সারা ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ। ওপেনার সাথী ৭টি চারে ৪০ বলে সর্বোচ্চ ৫০ রান করেন।
এছাড়া সোবহানা মোস্তারি ৫টি চারে ৩৯ বলে ৩৯ এবং নিগার সুলতানা ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন।
১৬৫ রানের টার্গেটে রাবেয়ার সাথে অন্য দুই স্পিনার সুলতানা খাতুন ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে পড়ে ১৬.৪ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয় শ্রীলংকা।
২.৪ ওভারে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রাবেয়া। সুলতানা ও ফাহিমা ২টি করে উইকেট নেন।
আগামী ১৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat