ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৩৪৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে আরেক দফা টেলিভিশন বিতর্কে অংশ নিতে আগ্রহী নন। গতকাল বৃহস্পতিবার তিনি এমন ঘোষণা দিয়েছেন।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘কোন তৃতীয় বিতর্ক হবে না’।
তিনি বলেছেন, জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার আগের বিতর্ক এবং গত মঙ্গলবার অনুষ্ঠিত হ্যারিসের সাথে প্রথম এবং শেষ বিতর্কের পর তার আর কোন বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ নেই। এবিসি নিউজ আয়োজিত বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্র্থী  ট্রাম্পকে ধরাশায়ী করেছেন। কমলার নৈপূণ্যে উচ্ছ্বসিত তার নির্বাচনী প্রচার শিবির। এ কারণে কমলার সমর্থকরা ট্রাম্পের সাথে দ্বিতীয় দফা বিতর্ক আয়োজনের আহ্বারও জানিয়েছেন।
কিন্তু, ট্রাম্প এ আহ্বানে সাড়া দেননি। দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্ক ৬ কোটি ৭০ লাখ মানুষ সরাসরি দেখেছেন। এ জন্য কমলার সমর্থকরা অক্টোবরে দ্বিতীয় দফা বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বিতর্কের পরের দিন, ট্রাম্প বলেছেন, তিনি বিতর্কে জিতেছেন বলে তার আর বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat