ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ২৩৪৩৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রকাশ পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন সিনেমা ‘টেক্কা’র টিজার। সেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের। টিজারে এসিপি অফিসারের চরিত্রে দেখা যায় রুক্মিনীকে।
অন্যদিকে মায়ের চরিত্রে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টিজার প্রকাশের অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় স্বস্তিকাকে। সংবাদ সম্মেলনে এই অভিনেত্রী বলেন, ‘এই ছবিতে আরও একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এ বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না। কিন্তু সৃজিতের ছবি বলে কথা, আর অসম্ভব সুন্দর গল্প। তাই ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব- আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।’
সিনেমায় লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিনামার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই ছবিতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছে। আশা করি দর্শকের পছন্দ হবে।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat