ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৪৬৫৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হত্যা এবং অন্তর্জালে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গায়িকার থেকে সাড়ে পাঁচ লাখ রুপি নিয়েছে অপরাধীরা। এ বিষয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন সুনিধি নায়েক। খবরটি এবার নিশ্চিত করেছেন সুনিধি। গতকাল শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন তিনি।
দ্রুত সমাধানের জন্য সবাইকে প্রার্থনাও করতে বলেছেন এ শিল্পী। সুনিধি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের স্ত্রী। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সুনিধি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'গত কয়েক দিনের ঘটনায় আমি ক্লান্ত-বিধ্বস্ত। তার ভেতরে এত এত কল, টেক্সট। আমি সবার উত্তর দিতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। যারা বারবার আমার খোঁজ নিচ্ছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখন ভালো আছি, তবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি।' 
ঘটনার বর্ণনায় সুনিধি লিখেছেন, 'গেল বৃহস্পতিবার আমার এবং আমার বাবার প্রাণনাশের হুমকির মুখে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি সত্য। ভয়ংকর ব্যাপার হলো, ডার্কওয়েবের ভয়ভীতিও দেখানো হয়েছে আমাকে।' 
বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন সুনিধি। তবে এ বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে চাননি তিনি। এ বিষয়ে সুনিধি লিখেছেন, 'কেন হলো, কীভাবে হলো, কারা করল-এসবের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আমি এখনই কোনো স্টেটমেন্ট দিতে চাই না।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat