ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৪৪৫৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন সারাদেশে পাটের ব্যাগ চালু করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। 
আজ রোববার মতিঝিলে বিজেএমএ ভবনে বাংলাদেশ জুট মিলসএসোসিয়েশন আয়োজিত 'পরিবেশ বান্ধব পাটখাত ও পাট শিল্পের সমস্যা উত্তরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ আহবান জানান।  
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন পাটখাতের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন। 
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান রবিউল আহসান, মহাসচিব আব্দুল বারিক খান, পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরো বলেন, ২০১০ সালে পণ্যে পাট মোড়কের আইনটি সর্বোতভাবে বাস্তবায়ন শুরু করতে হবে। প্রথমে আটা, চাল, ধানের ব্যাগ দিয়ে এর প্রয়োগ হবে। সুপারশপগুলোতে প্লাষ্টিক পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সার্বিক সহায়তা করা হবে। 
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পণ্যে পাট মোড়ক আইনটির প্রয়োগ না হওয়ার বিষয়টি আলোকপাত করে বলেন, প্লাস্টিক ব্যাগে খাদ্য পণ্যের যে স্বাস্থ্য ঝুঁকি আছে তা থেকে আমাদের পরবর্তী প্রজন্ম থেকে বাঁচাতে হবে। পলিথিন উৎপাদন রোধে ক্যাম্পেইন করা হবে।
প্রসঙ্গত, সভায় মতবিনিময়কালে পাট পণ্যে যুগোপযোগী প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার,অধিকতর গবেষণা, স্বল্প দাম ও সহজলভ্যতা,সহজ শর্তে ঋণ বা প্রণোদনা বিষয়গুলো আলোচনা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat