ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ২৩৪৩৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলায় আট বছরের কন্যাশিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
আজ রোববার বেলা ১১ টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় প্রদান করেন। 
দণ্ডপ্রাপ্ত, হারুন মিয়া জেলার লামা ফাইতং ইউপির ৫ নম্বর ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে। 
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল কন্যাশিশুটি পার্শ্ববর্তী রহিম খাঁয়ের মুদি দোকানে শ্যাম্পু কিনতে গেলে, একা পেয়ে হারুন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে, প্রাথমিক চিকিৎসা শেষে ২০২১ সালের ২ এপ্রিল শিশুটির মা ফারহানা নাসরিন বাদি হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মারমা জানান, হারুন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat