ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ২৩৪৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলায় টানাবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকেই।
আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুইদিন ধরে মুষলধারায় বৃষ্টিপাত হয় জেলাজুড়ে। গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুইদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস রয়েছে। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি তেমন।
সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের ফুড অফিসের মোড়, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাতামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। 
এদিকে গত দুইদিন ধরে জেলায় বেড়েছে লোডশেডিং। শহরের কিছুটা সময় বিদ্যুৎ থাকলেও গ্রামাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং-এর মাত্রা। এতে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কার্যক্রম। কি কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন বিদ্যুৎ বিভাগ।
নিরাময় হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, বৃষ্টিতে শহরের রাস্তাঘাট অলিগলি তলিয়ে গেছে। এমন অবস্থায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
অহিদুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই শহরের পানি জমে যায়। দ্রুত পানি অপসারনের জন্য উদ্যোগ নেয়া উচিৎ। তা না হলে আগামীতে দুর্ভোগ আরো বাড়বে।
মাদারীপুর পৌরসভার সচিব সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় কয়েকটি সড়কে পানি জমেছে। আস্তে-আস্তে পানি নেমে যাবে। শহরের বিভিন্ন এলাকায় এখনো উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই, তাই বৃষ্টির পানিতে নামতে সময় লাগছে। 
মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ১৬৬ মিলিমিটার ও তার আগের ২৪ ঘন্টায় ৪৮ মিলিমিটারসহ দুইদিনে মোট ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার রাতের পর জেলার আবহাওয়ার পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। পরে আস্তে-আস্তে স্বাভাবিক হবে সব কিছু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat