ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৪৫৩৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলায় আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। জশনে জুলুছ (আনন্দ র‌্যালি) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১২টায় পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়ে মুসুল্লিরা বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ্ সুফী ড. মুহাম্মদ আমীরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat