ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৩৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ সচিবালয়ের নব নিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ আজ তাঁর নতুন কর্মস্থল, সংসদ সচিবালয়ে যোগদান করেছেন। এসময় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।
প্রথম কর্মদিবসে ড. আনোয়ার উল্ল্যাহ সংসদ সচিবালয়ে সিনিয়র কর্মকর্তাবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে ১৯তম ও ৮ম স্থান অধিকার করেন এবং কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডের ম্যাচস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এম বি এ এবং ম্যানেজেরিয়াল কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লাভ করেন। তিনি আই সি এম এ বি থেকে এফ সি এম এ ডিগ্রী অর্জন করেছেন। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ড থেকে তিনি পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন।
স্থানীয় সম্পদ আহরণ ও স্থানীয় উন্নয়নে সম্পদের সর্বোচ্চ প্রয়োগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জাতীয় বাজেট ব্যবস্থাপনা, দাপ্তরিক তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১২ টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat