ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৪৩৫৪৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।এরপর মামলার  সুষ্ঠু তদন্তের জন্য মেননের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের  শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন আবেদন নামঞ্জুর করে রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় ২৩ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত। 
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর  রমনা থানার সেগুনবাগিচা কাঁচা বাজারের সামনে বিএনপি’র নির্বাচনী প্রচারকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের ওপর রাশেদ খান মেননের নির্দেশে অন্যান্য আসামীরা মোটা লাঠি, রড, দেশীয় অস্ত্র এবং ককটেল নিয়ে অতর্কিত হামলা চালায়। আসামীরা মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করে। অন্যান্য নেতাকর্মীরা মির্জা আব্বাসকে জড়িয়ে ধরে রাখলে তাদের আঘাত পিঠে লাগে। এতে কয়েকজনের হাতের হাড় ভেঙ্গে যায় এবং হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন শেষে অসুস্থ অবস্থায় বাসায় ফেরত আসে। এদিন আসামীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করলে আশপাশের লোকজন প্রাণ ভয়ে পালিয়ে যায়। অন্যান্য আসামীরা লাঠি ও রড দিয়ে মির্জা আব্বাসের সমর্থক ও কর্মীদের পিটিয়ে হত্যার চেষ্টা করে। এছাড়া রাশেদ খান মেনন ভোট চুরির মাধ্যমে সাধারণ ভোটারদের অধিকার কেড়ে নেন। বিএনপি’র মনোনিত প্রার্থী মির্জা আব্বাসকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat