ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৩৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লালমোহন উত্তর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা জ্বলন্ত কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে  বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন’র ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ সোহরাব হোসেন  বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালমোহন ও চরফ্যাশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে দুইটি মুদির দোকান ও চারটি মুরগির দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণের কাজ চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat