ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৪৩৫৪৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার বনপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এসব জাল জব্দকরা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলা মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী জানান, অভিযানকালে পাঁচশ’টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের দৈর্ঘ্য ২৫ হাজার মিটার। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat