ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ২৩৪৩৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস চার বছর আগে আজকের দিনে মাকে হারান। মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে অপু তার স্ট্যাটাসে লিখেছেন, চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি। জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি।
আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ, এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।
তিনি আরও লিখেছেন, মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।২০২০ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান শেফালি বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat