ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ২৩৪৩৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বোমা হামলায় কমপক্ষে দুই সেনা নিহত ও ২৬ জন আহত হয়েছে। এ হামলার জন্য বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলাদের দায়ী করেছে সেনাবাহিনী। ইএলএন ইতোপূর্বে সরকারের সাথে বিভিন্ন সময় শান্তি আলোচনায় মিলিত হয়েছে।
ইএলএন ২০২৩ সাল থেকে সেনা বাহিনীর সাথে কার্যকর একটি যুদ্ধবিরতি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। গোষ্ঠিটি আগস্ট মাস থেকে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ তীব্রতর করেছে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিস্তারিত না জানিয়ে হামলা সম্পর্কে বলেছেন, এটি ধরণের কর্মকান্ড রক্ত দিয়ে শান্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়।
সেনাবাহিনী সামাজিক নেটওয়ার্ক এক্স-এ লিখেছে, এটি ভেনিজুয়েলার সীমান্তে পূর্ব আরাউকা বিভাগের পুয়ের্তো জর্ডান নগরীতে ঘটেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দু’জন নিম্ন-পদস্থ সেনা নিহত হয়েছে, অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং ২১ জন সামান্য আহত হয়েছে, তবে, আহতদের করোর প্রাণহানির আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat