ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ৪৫৪৪৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের হিজবুল্লাহর ব্যবহৃত পেজারের ব্যাপক বিস্ফোরণের আগে তারা সে সম্পর্কে অবগত ছিল না এবং এতে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই দাবি করে এর প্রতিক্রিয়ায় ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র এতে জড়িত ছিল না এবং ঘটনাটি সম্পর্কে আগে থেকে অবগতও ছিল না। এই মুহূর্তে আমরা এ সম্পর্কে তথ্য সংগ্রহ করছি।’
মিলার এই ঘটনায় ইসরাইলের সম্পৃক্ততা নিয়ে সন্দেহের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার কারণে ইসরাইলের বিরুদ্ধে ইরানের একটি বড় প্রতিশোধ প্রচেষ্টাকে নিরুৎসাহিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক সপ্তাহের অনানুষ্ঠানিক কূটনৈতিক তৎপরতার পরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মিলার বলেন, ইরানের প্রতি মার্কিন বার্তার কোনো প্রকার নড়চড় হবে না। আমরা ইরানকে অনুরোধ করব যেন কোনো ঘটনার সুযোগ নিয়ে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরো বাড়ানোর চেষ্টা করা না হয়।
জ্যেষ্ঠ মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ নিরুৎসাহিত করার প্রচেষ্টা চালাতে একদিন আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও অন্য ইসরাইলি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।
মিলার বলেন, ‘আমরা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার দ্বন্দ্বের একটি কূটনৈতিক সমাধান দেখতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat