ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ২৩৪৩৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নেয়ার পর আজ গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন।
গত ১২ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া শারিরীকভাবে অসুস্থ রোধ করলে তাঁকে আবারও হাসপাতালে নেয়া হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ওই দিনই বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর কেবিনে নেয়া হয়।
হাসাপাতালে আইসিসিইউ এবং সিসিইউ সুবিধাসহ চিকিৎসা নেওায় তিনি বেশ খানিকটা সুস্থ বোধ করেন। তাই চিকিৎসকদের পরামর্শে  বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে গুলশানে নিজ ভবন ফিরোজায় পৌঁছান। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার  এ কথা জানান।
এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম  হোসেন বুধবার সাংবাদিকদের জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অনেকটা ভাল হওয়ায় তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। সেখানেও তাঁকে হাসপাতালের মতো পংখানুপংখুভাবে চিকিৎসা দেয়া হবে।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে নেয়া হবে কিনা জানতে চাইলে ডা. জাহিদ সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার সুস্থ থাকাটা অনেকটাই ওষুধ নির্ভর। তবে, বিমানে ১২/১৩ ঘন্টা জার্নির একটা ধকল রয়েছে। তিনি বলেন, ‘সেধকল সহ্য করার সক্ষমতা ফিরে পেলেই তাঁকে আমরা বিদেশে নেয়ার চেষ্টা করবো। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের  দু’টি হাসপাতালে কথাও বলে রেখেছি।’
বুধবার মাঝ রাতে অর্থাৎ রাত ১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপার্সনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে বেগম খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল।
তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে তাঁকে টানা চিকিৎসা নিতে হয়েছিল।
গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat