ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৪৩২৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের মেগাসিটি সাংহাইয়ে টাইফুন পুলাসান আঘাত হানায় শুক্রবার সেখানের অনেক রাস্তা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বেবিঙ্কা আঘাত হানার কয়েকদিন পর বৃহস্পতিবার দ্বিতীয় এ ঝড় আঘাত হানলো। সাংহাই থেকে এএফপি এ খবর দিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঘূর্ণিঝড় পুলাসান নগরীর ফেংজিয়ান জেলায় বৃহস্পতিবার রাতে আঘাত হানে। এ ঝড়ের ঘণ্টায় গতিবেগ ছিল ৮৩ কিলোমিটার।
সিনহুয়া জানায়, ঝড়টি নগরীর অভ্যন্তরের দিকে অগ্রসর হলে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে শুক্রবার সকালে নগরীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল।
তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে শুক্রবার সাংহাইয়ের বাসিন্দাদের হাটু পানিতে হাটতে দেখা যায়। আশেপাশে এলাকায় কিছুটা পানি দেখা গেলেও এ পর্যন্ত বড় ধরনের কোন ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat