ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ২৩৪৩৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানি কর্তৃপক্ষ ভারী বর্ষণের ফলে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় শনিবার ইশিকাওয়া এলাকার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে  নেয়ার নির্দেশ দিয়েছে ৷
টোকিও থেকে এএফপি জানায়, একজন স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানিয়েছে,এই অঞ্চলের তিনটি নদীর পানি আশেপাশের জনপদে উপচে পড়েছে, কর্তৃপক্ষ ভবন এবং অবকাঠামোর ক্ষতির মূল্যায়ন করছে।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তারা ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ জারি করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াজিমা এবং সুজু শহরের প্রায় ৩০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ  দেয়া হয়েছে।
সরকারী গণমাধ্যম এনএইচকে ওয়াজিমা শহরের পুরো রাস্তাটি পানির নিচে ডুবে থাকার ফুটেজ সম্প্রচার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কিছু অংশে অতি মাত্রার ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, বন্যা এবং ভূমিধসের কারণে কখনও কখনও হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat