ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৫৪৩৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এম এ এল রত্নায়েকে রোববার বলেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়েছে। 
তিনি বলেন, দ্বিতীয় দফা ভোট গণনায় ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)’র অনুড়া কুমারা দিশানায়েক এবং সামাগি জনা বালাওয়েগা (এসজেবি)’র সজিথ প্রেমাদাসার মধ্যে প্রতিযোগিতা হবে। প্রথম দফা গণনায় এরা সর্বোচ্চ ভোট পেয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে প্রথম রাউন্ডে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হয়েছেন।
কলম্বো থেকে সিনহুয়া জানায়।  
রত্নায়েকে বলেন, নির্বাচনে প্রার্থীদের কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে ১৯৮১ সালের নির্বাচনী আইন অনুযায়ী দ্বিতীয় দফা ভোট গণনা করতে হবে। 
তিনি বলেন, সকল ভোট গণনা কেন্দ্রকে দ্বিতীয় ও তৃতীয় পছন্দ গণনা করে তার ফল নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। 
স্থানীয় মিডিয়া জানায়, শ্রীলঙ্কার ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে এটাই ছিল প্রথম দ্বিতীয় দফার ভোট গণনা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat