ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৫৪৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রযোজ্য ক্ষেত্রে ট্যারিফ কমাতে সুইজারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশপাশি তিনি বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সুইস সরকারকে ধন্যবাদ জানান। 
আজ রোববার রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশ্ব বাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা বৃদ্ধিতে আমাদের কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। সুইজারল্যান্ড এ ব্যাপারে সহযোগিতা করতে পারে।’ 
সাক্ষাৎকালে সুইস রাষ্ট্রদূত মানবাধিকার, শ্রম আইন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ইস্যুতে তাদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে জানান। অর্থনৈতিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশেষত ইন্স্যুরেন্স খাতে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।
এসময় ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন হেনচজ পিগনানি  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat