ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৩৪৫৪৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও রেগুলেটর মেরামতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার সোনাগাজী উপজেলার রেগুলেটর পরিদর্শন শেষে তিনি আজ এসব কথা বলেন। 
উপদেষ্টা বলেন, ভবিষ্যতে বাঁধ ভেঙে যাতে বন্যা না হয়, সেজন্য সমীক্ষা এবং আধুনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিচ্ছে।
রিজওয়ানা হাসান বলেন, বিভিন্ন স্থানে অবৈধ এবং নিয়মনীতি বিহীনভাবে বালু উত্তোলনের ফলে বাঁধ ক্ষতিগ্রস্থ হয়। বালু মহালের কারণে বাঁধে ভাঙ্গন সৃষ্টি হয়। এজন্য বাঁধ রক্ষায় অবৈধ লিজ বাতিল করা হবে। বালু উত্তোলন বন্ধ করা হবে। নদীর অবৈধ দখলও উচ্ছেদ করা হবে।
এর আগে সকালে ফেনী জেলার পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী কালিকাপুর ও বল্লামুখা এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্থান পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা। এসময় তিনি বলেন, সময়মত বন্যার তথ্য দেওয়ার জন্য ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানানো হবে। এছাড়াও, তিনি সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ একরাম হোসেন কাওসারের পিতামাতার সাথে সাক্ষাৎ করার জন্য ফেনী জেলার পরশুরাম উপজেলার পাগলীরকুল গ্রামে তাদের বাড়িতে যান। শহিদের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat