ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৪৫৫৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলায় আজ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের আলোচিত মা রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ঋতু চক্রবর্তী (২২) কে হত্যার দায়ে একমাত্র আসামী আল জোবায়ের স্বপ্নীলকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। 
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। 
দণ্ডপ্রাপ্ত আসামী আল জোবায়ের স্বপ্নীল (২৮) নারায়নগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। 
এ মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আব্দুর রহিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 
মামলার বিবরনে প্রকাশ, ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় দুপুর ২টার দিকে  ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং মেয়ে ঋতু চক্রবর্তী (২২) কে হত্যা করে সে। এ ঘটনায় নিহত রুমা চক্রবর্তীর স্বামী  রাম প্রসাদ চক্রবর্তী বাদী হয়ে নারায়নগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আব্দুর রহিম জানান, বিচারিক প্রক্রিয়ায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে আজ রোববার মামলার একমাত্র আসামী আল জোবায়ের স্বপ্নীলকে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দিয়েছে আদালত। একই সাথে আসামীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত আসামী দস্যুতা করতে গিয়ে এ হত্যাকান্ড ঘটায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat