ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ৬৫৪৬৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কোরীয় অভিনেত্রী ক্লাউডিয়া কিম। কোরীয় সংবাদমাধ্যম স্টারনিউজ বিবাহবিচ্ছেদের খবর প্রকাশের পর ক্লাউডিয়ার এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ওয়াইজি এন্টারটেইনমেন্ট লিখেছে, ‘দুই পক্ষের আলোচনার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাউডিয়া কিম।’
এজেন্সি আরও লিখেছে, ‘যদিও তারা আলাদা হয়েছেন, তবে একে অপরের প্রতি সহমর্মিতা থাকবে। বিষয়টি নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’
২০১৯ সালে উইওয়ার্ক কোরিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা চামিন জিউনকে বিয়ে করেন ক্লাউডিয়া। দুজনের সংসারে এক মেয়েসন্তান রয়েছে।
দ্য আটিপিক্যাল ফ্যামিলিসহ বেশ কয়েকটি আলোচিত ড্রামায় অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী। কোরীয় সিনেমায়ও অভিষেক ঘটছে তার। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে কিমের প্রথম সিনেমা ‘আ নরমাল ফ্যামিলি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat