ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৩৪৫৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে বলেছেন, সারাদেশে পাটের প্রচলন বাড়াতে হবে। আগামী মাস থেকে দেশের সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালুর কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘দেশের সকলকে নিয়ে একযোগে এ কার্যক্রম সফল করতে হবে। এতে দেশে পাটের অভ্যন্তরীন ভোগ বাড়বে।’ 
সচিবালয়ে আজ উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশনের (বাপা) প্রতিনিধিদল সাক্ষাত করতে গেলে  তিনি এ কথা বলেন। 
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরো আগে শুরু হওয়া উচিত ছিলো, তাহলে এতদিনে পলিথিন ও প্লাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়া যেতো। পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
এ সময় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের মোড়কের বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করে। পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিকের উপযুক্ত বিকল্প না থাকায় পাটের ব্যাগ চালুর কার্যক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জিং। এ সময় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্যাকেজিংয়ে পাটের ব্যাগের  চাহিদামত সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে অনুরোধ জানান। 
উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশনের দাবীগুলো গুরুত্ব দিয়ে শোনেন। উপদেষ্টা বলেন, আপনাদের দাবীর বিষয়গুলো আমরা দেখবো। পাটজাত মোড়কের আইন বাস্তবায়ন পণ্যের বাজারজাতকরণ এবং দেশের রপ্তানিতে বিঘœ না ঘটায় সেদিকে নজর রাখা হবে। তিনি এ সময় সভায় উপস্থিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে এসোসিয়েশনের দাবীগুলোর বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন। 
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিতে শিগগিরই সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে সমন্বয় সভা করা হবে বলে জানান। পাটকে বহুমুখী ও যুগোপযোগী করে ব্যবহার করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান তিনি।  
এ সময়  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম, বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশনের সভাপতি এম এ হাশেম, সেক্রেটারি মো. ইকতাদুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat