ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ২৩৪৩৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
’প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার, এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আজাদ জাহান। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি েেযৗথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদের কাছে মেয়ে এবং ছেলে ও উভয় শিশুই সমান গুরুত্বপূর্ণ। শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা করতে চাই। বিশেষ করে আমরা ভোলায় চেষ্টা করব, যাতে কেউ শিশুশ্রমে নিয়োজিত না থাকে। আমরা তাদের সুযোগ সুবিধা দিয়ে স্কুলগামী করার চেষ্টা করব। তাহলে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, স্থানীয় আজকের ভালো পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ হোসেন আরাফ ও নবম শ্রেণীর শিক্ষার্থী তাসকিনা মেহজাবিন অধরা।
পরে একই স্থানে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে  রয়েছে নানান আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat