ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৪৩২৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশসমূহ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দৃঢ় সংহতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আলদিন আহমেদ ফাহমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মিশরের রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ওমর জানান, মিশর ২০২৪ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। তিনি এ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের জন্য কায়রোর আমন্ত্রণ পৌঁছে দেন।
পররাষ্ট্র উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্ভাব্য সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন। 
তারা আরও সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসাবে কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল ও শিপিং খাতের ওপর জোর  দেন।
রাষ্ট্রদূত ওমর উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশের অগ্রযাত্রায় মিশরের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ চলাকালে তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন।
২০২৪ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আলোকে দ্বিপত্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বৈঠকে সহযোগিতার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat