ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৪৩৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ মহ্সাচক আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছে ইসরাইল। 
আজ বুধবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘যিনি দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারেন না; তিনি ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নয়।’
কাৎজ বলেন, তিনি (গুতেরেস) একজন ইসরাইল বিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেন।
কাৎজ আরো বলেন, হামাস, হিজবুল্লাহ ও হুথি ঘাতকদের এবং এখন বিশ্ব সন্ত্রাসের জননী ইরানকে সমর্থন করার জন্য গুতেরেস প্রজন্মের পর প্রজন্ম ধরে জাতিসংঘের ইতিহাসে এক কলঙ্কতিলক হিসেবে স্মরিত হবেন।
মঙ্গলবার গভীর রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে গুতেরেস এ অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘মধ্যপ্রাচ্যের ব্যাপকতর সংঘাতের’ নিন্দা করেন। 
গুতেরেস বলেন, ‘এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের সম্পূর্ণরূপে যুদ্ধ বিরতি দরকার।’ 
গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে উল্লেখ করে ইসরাইল জাতিসংঘের কঠোর সমালোচনা করেছে।
গুতেরেস গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধের জন্য বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat