ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ৪৩৪৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল তার ভূখ-ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ইরানকে ‘চড়া মূল্য দিতে’ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে এ হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
এদিকে বুধবার তেহরান সতর্ক করে দেয় যে ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হলে তারা আরো বড় হামলা চালাবে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, ইরান মঙ্গলবার ইতিহাসে দ্বিতীয়বারের মত ইসরাইলের ওপর সরাসরি আক্রমণ শুরু করে। তারা বলেছে, হাইপারসনিক অস্ত্রসহ তারা ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে ইসরাইল বুধবার ভোরে দক্ষিণ বৈরুতে ভারী হামলা চালিয়ে ইরানের মিত্র হিজবুল্লাহর লেবাননের শক্ত ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।
ইসরাইল গত মাসে তার ফোকাস হামাসের ৭ অক্টোবরের হামলার কারণে শুরু হওয়া গাজা যুদ্ধ থেকে লেবাননের সাথে তার উত্তর সীমান্ত, যেখানে তারা হিজবুল্লাহর সাথে যুদ্ধ করছে, সেটি সুরক্ষিত করার দিকে স্থানান্তরিত করে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং তারা এর খেসারত দেবে।’ 
তিনি বলেন, ‘যারা আমাদের আক্রমণ করে, আমরা তাদের আক্রমণ করি।’
প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইরান একটি সহজ শিক্ষা শেখেনি- যারা ইসরাইল রাষ্ট্রে হামলা চালায়, তাদের চরম মূল্য দিতে হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat