ব্রেকিং নিউজ :
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ৪৫৪৪৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার তার উত্তর কোরিয়ার সমকক্ষ কিম জং উনকে বলেছেন, বেইজিং পিয়ংইয়ংয়ের সাথে ‘বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করার’ প্রত্যাশা করছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে দুই নেতা বার্তা বিনিময় করেন।
চীন এবং উত্তর কোরিয়া ঐতিহ্যগত ভাবে সমাজতান্ত্রিক মিত্র এবং বেইজিং দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন পিয়ংইয়ং সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে আসছে।
উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে শি এবং কিম  রোববার অভিনন্দন বার্তা বিনিময় করেন।
বেইজিং থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বার্তায় শি বলেন, ‘কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে, বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতাকে গভীর করতে এবং ঐতিহ্যবাহী দ্বিপাক্ষিক বন্ধুত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।’
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ‘বেইজিং এবং পিয়ংইয়ং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে,’ তিনি যোগ করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে যে কিম বলেছেন, ‘পিয়ংইয়ং উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে সুসংহত ও বিকাশের জন্য অব্যাহত ভাবে চেষ্টা করবে।’
কোভিড-১৯ মহামারী চলাকালীন কয়েক বছর ধরে আরোপিত সীমান্ত বিধিনিষেধের অবসানের পর থেকে চীন এবং উত্তর কোরিয়া কূটনীতির গতি বাড়িয়েছে।
বিশ্লেষকরা বলেছেন, পিয়ংইয়ং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং তার সামরিক ও ক্ষয়িষ্ণু  অর্থনীতির চাপ কাটিয়ে উঠতে চীনা সংস্থা এবং ব্যাংকগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল।
ইউক্রেনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের চলমান হামলা সমর্থন করে কিমের উত্তর কোরিয়া দেশটির প্রধান মিত্র রাশিয়ার কাছাকাছি আসায় সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আপাতদৃষ্টিতে জটিল হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat