ব্রেকিং নিউজ :
নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ২৩৪৩৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনি ভূখন্ডে চলমান যুদ্ধ এক বছরের কাছাকাছি হওয়ায় গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সপ্তাহান্তে কয়েক হাজার বিক্ষোভকারী সারা বিশ্বের বিভিন্ন শহরে মিছিল করেছে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ওয়াশিংটনে, সহ¯্রাধিক বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে, ইসরাইলের শীর্ষ সামরিক সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলকে অস্ত্র ও সহায়তা প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী এএফপি সাংবাদিকরা জানান, এ সময় এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ ও উপস্থিত লোকেরা আগুন নিভানোর আগে তার বাম হাতটি আগুনে পুড়ে গেছে।
হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমেরিকার শহরগুলোয় সংঘাতের অবসানের দাবিতে জমায়েত হয়। রক্তক্ষয়ী এ সংঘাতে গাজায় প্রায় ৪২,০০০ মানুষ নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও জাতিসংঘের নির্ভরযোগ্য তথ্যে জানা যায়, ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৮২৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইল এখন  লেবাননে একটি স্থল অভিযান চালাচ্ছে এবং এই সপ্তাহে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ব্যারেজের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংঘাতটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 'আরও খারাপ'
রোমে একটি ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে তরুণ বিক্ষোভকারী পুলিশকে বোতল ও আতশবাজি ছুড়লে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান দিয়ে হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করে দেয়।
এএফপি সাংবাদিকরা জানান, বিক্ষোভে অন্তত: একজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং দুই বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বার্লিনের পুলিশ বলেছে, তারা ২৬ জনকে আটক করেছে। সেখানে ৬৫০ জন লোকের উপস্থিতিতে ইসরাইলপন্থী একটি স্মৃতিচারণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এদিকে, জার্মানির পুলিশ জানায়,  রাজধানীতে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে সহ¯্রাধিক মানুষ মিলিত হয়।
লন্ডনে ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ এ, ‘বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা বন্ধ কর’ স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে।
লন্ডনের শান্তিপূর্ণ সমাবেশ থেকে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ডাবলিনে, কয়েকশ মানুষ রাস্তায় নেমে, ফিলিস্তিনির পতাকা  নেড়ে যুদ্ধ বিরতির দাবিতে স্লোগান দেয়।
ফ্রান্সে, হাজার হাজার মানুষ প্যারিস, লিয়ন, টুলুস, বোর্দো এবং স্ট্রাসবার্গে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে মিছিলে নামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat