ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ৩৩৪৪৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস শনিবার ইসরাইলকে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের প্রতি’ মনোযোগ দেওয়ার এবং দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক গুলিবর্ষণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন। ডাবলিন থেকে এএফপি এখবর জানায়।

আয়ারল্যান্ডের এই নেতা একটি বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর গুলি চালানো বন্ধ করতে হবে।’ সাম্প্রতিক ঘটনাবলীর উপর তার এই সর্বশেষ মন্তব্য ব্যাপক কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

তিনি বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠস্বর এবং উদ্বেগের কথা শুনতে হবে।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউএনআইএফআইএল-এর ১০ হাজার সৈন্যের মধ্যে ৩৪৭ জন আয়ারল্যান্ডের। তারা লেবাননের দক্ষিণে শান্তি বজায় রাখার জন্য নিয়োজিত রয়েছে।

ইসরায়েল বলেছে যে তাদের বাহিনী শুক্রবার লেবাননে ইউএনআইএফআইএল-এর অবস্থানের কাছে একটি হুমকিতে গুলি চালায় এবং স্বীকার করে যে একটি আঘাতের কারণে দুটি দু’জন শান্তিরক্ষী আহত হয়।  

ইউএনআইএফআইএল মিশন জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাকুরায় তাদের প্রধান ঘাঁটিতে দুই শ্রীলঙ্কার শান্তিরক্ষী আহত হয়েছেন।

তারা আরো জানায়, আগের দিন একটি ওয়াচ টাওয়ারে ট্যাঙ্কের গোলার আঘাতে দুই ইন্দোনেশীয় সৈন্য আহত হওয়ার পর এটি ঘটেছে।
আইরিশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় তাদের কোনো কর্মী আহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat