ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ৩৪৪৫৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুশল মেন্ডিস ও কুশল পেরেরার ব্যাটিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতেছে  শ্রীলংকা। গতরাতে সিরিজ নিধার্রনী তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। চতুর্থবারের চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে সক্ষম হলো লংকানরা। আগের তিনবারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দু’বার ও একটি সিরিজ ড্র হয়।

ডাম্বুলায় অঘোষিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ডাক, ব্রান্ডন কিং ২৩, শাই হোপ ১৮, রোস্টন চেজ ৮ ও শেরফানে রাদারফোর্ড ৬ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে ২৬ বলে ঝড়ো ৫৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান অধিনায়ক রোভম্যান পাওয়েল ও গুদাকেশ মোতি। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে ত্রিশের ঘরে আউট হন পাওয়েল ও মোতি। পাওয়েল ২৭ বলে ৩৭ ও মোতি ১৫ বলে ৩২ রান করেন। দু’জনই সমান ১টি চার ও ৩টি ছক্কা মারেন।

শেষ দিকে রোমারিও শেফার্ড ১৩ বলে ১৮ রান করলে, ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শেষ ৫৩ বলে ১০০ রান যোগ করে ক্যারিবীয়রা। শ্রীলংকার মহেশ থিকশানা ও হাসারাঙ্গা ডি সিলভা ২টি করে উইকেট নেন।

১৬৩ রানের টার্গেটে ৩২ বলে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও মেন্ডিস। জুটিতে ৭টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ৩৯ রান করে ফিরেন নিশাঙ্কা।

নিশাঙ্কা ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর ঝড় তুলেছেন মেন্ডিস ও পেরেরা। দ্বিতীয় উইকেটে দু’জনের ৭৬ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২ বল বাকী রেখেই ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পায় শ্রীলংকা।

৫টি চার ও ৩টি ছক্কায় মেন্ডিস ৫০ বলে ৬৮ এবং ৭টি বাউন্ডারিতে ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মেন্ডিস ও সিরিজ সেরা হন নিশাঙ্কা।
আগামী ২০ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat