ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৩৪৪৫৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করছেন মেজবাউর রহমান সুমন। নাটকের পাশাপাশি বানিয়েছেন বিজ্ঞাপনচিত্রও। ছোট পর্দা থেকে সুমন বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দেন ‘হাওয়া’ দিয়ে। 
২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতা ও পায়। পরিচালকের এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষি। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাচ্ছে নাজিফা তুষিকে। 
পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই এ বিষয়ে কথা বলতে চাইছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে সিলেটে নাফিজা তুষিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান। প্রাথমিকভাবে জানা গেছে, ছবিটির নাম ‘রইদ’।
খোঁজ নিয়ে জানা গেছে, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। এখন অবশ্য সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হচ্ছে। তবে সিনেমাটির শুটিং শেষ না করে এখনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে তুষি জানান, ‘ছবি নিয়ে এখনই কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও কিন্তু কাজের খবর জানাতে আশ্বস্ত করে বলতে চাই, একটা কাজ শেষ করছি। আমি আশাবাদী, কাজটি ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক।’
 মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। ভেবেচিন্তে হ্যাঁ বলেন ছবির পরিচালক-প্রযোজককে। তবে কারা তাঁরা, সে বিষয়ে কুলুপ এঁটেছেন। জিজ্ঞেস করলে একটাই জবাব, ‘এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat