ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩৪৩৪৩৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
শনিবার লেবানন থেকে দেশটির হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
এএফপি র প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছে এবং এটি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার দুরে নেতানিয়াহুর বাসভবনে গিয় পড়ে। হামলার পর পর ঘটনাস্থলে যায় পুলিশ।
এছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোনটি আছড়ে পড়েছে তার সঙ্গে তেল আবিবে আরো দুটি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
হামলার সময় গিলিলত সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিন্তু সেনাবাহিনী জানিয়েছে ড্রোনগুলো এ এলাকায় আসেনি।
গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। কয়েক হাজার মানুষকে হত্যার পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহসহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও হত্যা করে সেনাবাহিনী। এরপর থেকে ইসরাইলের গভীরে ড্রোন ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat