ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২১৩৩৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে আজ রাতে সামোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মাঝরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সামোয়া পৌঁছানোর আগে তিনি নিউজিল্যান্ডে যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ সন্ধ্যায়  একথা নিশ্চিত করেছেন।

সামোয়ার রাজধানী আপিয়ায় ২১ থেকে ২৬ অক্টোবর ২০২৪ সিএইচওজিএম অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনটি প্রশান্ত মহাসাগরীয় একটি উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে।

শীর্ষ সম্মেলনের পাশাপাশি তৌহিদ হোসেন অন্যান্য কমনওয়েলথ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তৌহিদ হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, সম্প্রতি  ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে তার  বৈঠক হয়েছে। তাই এ সফরকালে তাদের সঙ্গে তার বৈঠকের কোন পরিকল্পনা নেই ।

সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সিএইচওজিএম-এ আফ্রিকা, ক্যারিবিয়ান, আমেরিকা, ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৫৬টি সদস্য রাষ্ট্র থেকে নেতা ও প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন।

শীর্ষ সম্মেলনের প্রাথমিক আলোচ্য বিষয় হল বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, নতুন সুযোগ অন্বেষণ করা ও পরবর্তী প্রজন্মের জন্য একটি কল্যাণকর ভবিষ্যত গড়ে তোলার জন্য সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলা করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat