ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩২৪৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেড় দশকের নিষ্ক্রিয়তা কাটিয়ে নতুন পরিচালনা পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করেছে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ।

আজ শনিবার বেলা ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চেম্বারের নতুন পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল মান্নাফের সভাপতিত্বে এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের পরিচালনা কমিটির প্রধান এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

সভায় বক্তারা বলেন, নির্বাচন না হওয়া ও মামলার কারণে সৃৃষ্ট দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে নির্বাচনের মাধ্যমে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের নতুন প্রাণ সঞ্চার হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ক্রেতাদের ক্রয় ক্ষমতা ও সরকারের প্রত্যাশা পূরণে নাটোর চেম্বার অব কমার্স দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

দীর্ঘ দেড়দশক পরে গত ২৫ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের ১৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়। পরে, ৫ অক্টোবর নতুন পরিষদ সভাপতি হিসেবে মো. আব্দুল মান্নাফ, সিনিয়র সহ-সভাপতি হিসেবে শেখ এমদাদুল হক আল মামুন এবং জুনিয়র সহ-সভাপতি হিসেবে প্রদীপ কুমার আগরওয়ালা নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat