ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩৪৩৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জরায়ু ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকাদান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নাটোর পৌরসভায় টিকাদান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল দশটায় পৌরসভার মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকরেন মেডিকেল অফিসার ডা. অংশুমান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জুলফিকুল হায়দার বাবু।
আগামী ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্কুল পর্যায়ে পৌরসভার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার ৮৮১ জন কিশোরী শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
এ ছাড়া আগামী ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পৌরসভার একটি স্থায়ীসহ মোট নয়টি টিকাদান কেন্দ্রে কমিউনিটির ৬৪৫জন কিশোরীকে টিকা প্রদান করা হবে।
বর্তমানে এর নিবন্ধন কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat