ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৩৪৪৫৩৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে বেলজিয়ামে বিক্ষোভ করেছেন ৩২ হাজার মানুষ। সমাবেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গত রোববার রাজধানী ব্রাসেলসে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩২ হাজার বিক্ষোভকারী অংশ নেন। এ সময় যুদ্ধ বিরতির দাবির সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞা আরোপে চাপ প্রয়োগের জন্য বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানান।
 
ব্রাসেলস থেকে এএফপি জানায় কয়েকটি সুশীল সমাজের সংস্থার একটি জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গাজায় ইসরাইল যা করছে তা যুদ্ধ নয়, সুস্পষ্ট গণ হত্যা- সমাবেশে এ ধরণের বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সমাবেশের একজন আয়োজক লুডো ডিব্র্যা বন্ডার বেলজিয়ামের মিডিয়া কোম্পানি ‘ভিআরটি’কে জানিয়েছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের দিকে মনোযোগ দেয়া হলে ও বেলজিয়াম এখনো যুদ্ধবিরতির দায়িত্ব নিতে পারে বা পথ দেখাতে পারে।’

তবে তিনি উল্লেখ করেন, বেলজিয়াম এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। যেমন স্পেন ও আয়ারল্যান্ড এরমধ্যেই স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের প্রতিশোধমূলক হামলার পর ইসরাইল গাজায় বর্বরোচিত হামলা অব্যাহত।
 
নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা বন্ধ করছে না।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৬শ’ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এতে প্রায় দেড় হাজার  মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat