ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ৩৪৪৫৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা কারণেই উপমহাদেশের দর্শকদের কাছে করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ অন্যতম পছন্দের সিনেমা। সিনেমাটির ব্যবসায়িক সাফল্য ছাড়াও এর চিত্রনাট্য, গান আর পর্দায় শিল্পীদের পারফরম্যান্সের কারণে এখনো অনেক দর্শকের কাছে সবচেয়ে পছন্দের রোমান্টিক সিনেমা এটি। এই সিনেমার অভিনয়শিল্পী কাজল, সালমান খান, শাহরুখ খান বা রানী মুখার্জি সংবাদমাধ্যমে মুখোমুখি হলে এখনো কথা বলেন সিনেমাটি নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজল ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে অজানা তথ্য জানিয়েছেন।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটিতে কাজল অভিনীত চরিত্রটি যেসব সিদ্ধান্ত নিয়েছিল, তা নিয়ে আজও চায়ের কাপে তর্ক ওঠে। বিশেষ করে ছবিতে ‘আমান’রূপী সালমান খানকে ছেড়ে কেন শাহরুখ খান অভিনীত ‘রাহুল’ চরিত্রটিকে বিয়ে করেছিলেন, তার চরিত্রটির সে রহস্যের সমাধান হয়নি। এত বছর পর সে কথার জবাব দিলেন কাজল।
শাহরুখকে বিয়ে করে অনেক দর্শকের কটাক্ষের শিকার হন ‘অঞ্জলি’ (কাজল)। কাজল জানান, ছবিতে তার অভিনীত চরিত্রটির নানা স্তর ছিল। বেশ জটিল ছিল সে। তবে কাজল মনে করেন, তার অভিনীত চরিত্রটি পর্দায় যা করেছিল, ঠিকই করেছিল। তবে ছবির চিত্রনাট্য অনুযায়ী তার অভিনীত চরিত্র যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেসব সিদ্ধান্ত তিনি নিজের ব্যক্তিজীবনে নেবেন না।
অভিনেত্রী বলেন, ‘অঞ্জলি যা করেছিল, তা হয়তো আদর্শ সম্পর্কের জন্য ঠিক নয়, কিন্তু এটা চিত্রনাট্যে ছিল। ছবিতে চিত্রনাট্যে যা থাকবে, সেটাই ঠিক।’
কাজল অভিনীত নতুন সিনেমা ‘দো পাত্তি’। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে আছেন কৃতি শ্যাননও। কৃতি এ ছবির প্রযোজকও। এ ছাড়া ছবির চিত্রনাট্যকার কণিকা ধিলো। সাক্ষাৎকারে কাজলের কাছে জানতে চাওয়া হয় নারীবাদ প্রসঙ্গেও।
তিনি বলেন, ‘মেয়েরা এত চাপে থাকেন, কারণ তারা নিজেই নিজেদের ওপর সেই চাপটা নেন। তথাকথিত ‘ভালো মেয়ে’ হয়ে ওঠার চক্করে অনেক কিছু সহ্য করে যেতে হয় মেয়েদের। আর এই ‘ভালো মেয়ে’ হওয়ার পাঠ মাতৃগর্ভে থাকা অবস্থা থেকেই শেখানো হয় মেয়েদের! সত্যি কথা বলতে কি, নারীবাদী হওয়ার সঙ্গে অথবা নারীবাদে বিশ্বাস করার সঙ্গে পুরুষের কোনো যোগাযোগ নেই।’
একজন নারী নিজের চোখে নিজেকে কীভাবে দেখছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত একজন নারী হিসেবে। যদি আমার নিজেকে সুন্দর মনে হয়, যদি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী থাকি, সেটাই যথেষ্ট। এই দুনিয়ার অন্য কিছু নেই, যা আমাকে সেই বিশ্বাস থেকে টলাতে পারে!’ যোগ করেন কাজল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat