ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৩২৪৩৪৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরাইলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই;আবার বড় করে দেখাও ঠিক হবেনা। ইরানি কর্মকর্তারা নির্ধারণ করবেন ইসরাইলে কীভাবে হামলা চালানো হবে। কীভাবে ইরানের ‘শক্তি মত্তা’ সেখানে দেখানো হবে।

ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

তিনি আরো বলেন, ইরানের সামরিক স্থাপনায় গত শনিবার ইসরাইলের হামলার জবাব দেবে তেহরান। পাল্টা এই হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহার করা হবে বলেও জানিয়েছে দেশটি।

এদিকে ২৮ অক্টোবর সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ঘোষণা দেন।

ইরান এর আগে ইসরাইলের বিমান হামলাকে বড় করে না দেখে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছিল। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক সংঘাত ছড়ানোর আশঙ্কায় গত ২৭ অক্টোবর রোববার যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে, বাঘাই বলেছেন, ‘ইরান ইসরাইলি হামলার জবাব দিতে সব ধরণের অস্ত্র ব্যবহার করবে। ইসরাইলের হামলার ধরণ যেমন ছিল: ‘ইরানের প্রতিক্রিয়া ও হবে একই ধরনের।’

তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।

গত শনিবার ভোরের আগে তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য স্থাপনাগুলোতে কয়েক দফা বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের ৪ সেনা নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat