ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৬৫৪৫৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলহাজ হুসাইন আলী রাজন,বিশেষ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন,  ফ্যাসিবাদী শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এখনও ফ্যাসিবাদীর দোসররা বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্র করছে। তাদের আমলে বাংলাদের হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে আদালতের ফরমায়েসী রায়ে মাসের পর মাস জেল খেটেছেন। কারাগারের ফাঁসির সেলে আমাকে ৮ মাস কাটাতে হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গউছ বলেন, মিথ্য অভিযোগে কিববরিয়া হত্যা মামলায় আমাকে কারাভোগ করতে হয়েছে । অথচ তখন আমি সৌদি আরবে ওমরা হজ্বে ছিলাম। 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat